News
News
টিভিabp shortsABP শর্টসভিডিও পডকাস্ট
X

পেট্রল, ডিজেলের দাম কেন রোজ বাড়ছে, তামিলনাড়ুর বিজেপি নেত্রীকে প্রশ্ন করায় অটোচালককে ‘নিগ্রহ’ দলীয় কর্মীদের

FOLLOW US: 
Share:
চেন্নাই: তামিলনাড়ুর বিজেপি নেত্রী তামিলিসাই সৌন্দররাজনের সাংবাদিক সম্মেলনের মধ্যেই তাঁকে পেট্রল, ডিজেলের মূল্যবৃদ্ধির ব্যাপারে প্রশ্ন করায় এক অটোচালককে মারধর করার অভিযোগ উঠল। রবিবার রাতে সইদাপেট এলাকায় সাংবাদিক বৈঠক করছিলেন তামিলনাড়ু বিজেপির সভাপতি সৌন্দররাজন। তাঁর পিছনে দাঁড়িয়ে থাকা ওই প্রবীণ অটোচালক তাঁকে জিজ্ঞাসা করেন, দিদি, রোজ কেন পেট্রপণ্যের দাম বাড়ছে। বিজেপি নেত্রী কোনও জবাব না দিয়ে সাংবাদিক বৈঠক চালিয়ে যান। কিন্তু কাথির নামে ওই অটোচালক তবুও একই প্রশ্ন করতে থাকায় সেখানে হাজির বিজেপি কর্মীরা তাঁকে ধাক্কা মেরে সরিয়ে দিয়ে নিগ্রহ করে বলে অভিযোগ উঠেছে। শুধু একটা প্রশ্ন করায় তাঁকে মারধর করা হল বলে পরে সাংবাদিকদের জানান ওই ক্ষুব্ধ অটোচালক। বলেন, জ্বালানির দাম নিয়মিত চড়তে থাকায় আমার সমস্যা, অসুবিধার কথা শুধু বলেছিলাম। বিজেপি নেত্রীকে বিব্রত করার কোনও অভিপ্রায়ই ছিল না। তবুও ওরা আমায় মারল। তবে কাথির ঘটনার সময় নেশায় বেসামাল ছিলেন বলে জানিয়েছেন বিজেপি কর্মীরা, তাঁকে নিগ্রহের অভিযোগ উড়িয়ে দিয়েছেন সৌন্দররাজন। তিনি বলেন, বিজেপি কর্মীরা ওঁকে মারধর করেনি। কেউ ওঁকে হেনস্তা করে থাকলে সেটা নিন্দনীয় কাজ।
Published at : 18 Sep 2018 01:55 PM (IST) Tags: fuel prices

সম্পর্কিত ঘটনা

Earthquake News: ফের ভূমিকম্প জাপানে, কাকভোরে কেঁপে উঠল মাটি, এই নিয়ে এক সপ্তাহে তিন বার

Earthquake News: ফের ভূমিকম্প জাপানে, কাকভোরে কেঁপে উঠল মাটি, এই নিয়ে এক সপ্তাহে তিন বার

এ কোন সুরাবর্দি ?

এ কোন সুরাবর্দি ?

WB Assembly Election 2026: পাড়ার অলিগলিতে টহল কেন্দ্রীয় বাহিনীর, সোমবার সংঘর্ষের পর আজ থমথমে গোঘাটের বর্মা

WB Assembly Election 2026: পাড়ার অলিগলিতে টহল কেন্দ্রীয় বাহিনীর, সোমবার সংঘর্ষের পর আজ থমথমে গোঘাটের বর্মা

নিমের সঙ্গে যখন মেশে মিষ্টত্ব : দুর্গাপুজোর ঐতিহ্যে মার্গোর স্বতন্ত্র ছন্দ

নিমের সঙ্গে যখন মেশে মিষ্টত্ব :  দুর্গাপুজোর ঐতিহ্যে মার্গোর স্বতন্ত্র ছন্দ

TMCP Foundation Day: পরনে মমতা-অভিষেকের ছবি দেওয়া পাঞ্জাবি, TMCP কর্মীদের পোশাক বিলি অধ্য়ক্ষের

TMCP Foundation Day: পরনে মমতা-অভিষেকের ছবি দেওয়া পাঞ্জাবি, TMCP কর্মীদের পোশাক বিলি অধ্য়ক্ষের

বড় খবর

West Bengal Weather Update: ভারী বৃষ্টির হলুদ সতর্কতা জারি উত্তর থেকে দক্ষিণে, সপ্তাহের শেষ এবং শুরুতে ভাসবে কোন কোন জেলা

West Bengal Weather Update: ভারী বৃষ্টির হলুদ সতর্কতা জারি উত্তর থেকে দক্ষিণে, সপ্তাহের শেষ এবং শুরুতে ভাসবে কোন কোন জেলা

Tollywood News: কৌশিক সেনের সঙ্গে ঋ-এর নতুন সমীকরণ! আসল রহস্যটা কী?

Tollywood News: কৌশিক সেনের সঙ্গে ঋ-এর নতুন সমীকরণ! আসল রহস্যটা কী?

Messi Retirement: মেসি অবসর নিচ্ছেন? কী বললেন তাঁর বিশ্বকাপজয়ী আর্জেন্তিনা দলের সতীর্থ দি মারিয়া?

Messi Retirement: মেসি অবসর নিচ্ছেন? কী বললেন তাঁর বিশ্বকাপজয়ী আর্জেন্তিনা দলের সতীর্থ দি মারিয়া?

TMC Leader Arrested: পঞ্চায়েত প্রকল্পে কাটমানি নেওয়া, বিজেপি কর্মীদের মারধর, ভূরি ভূরি অভিযোগে গ্রেফতার TMC নেতা

TMC Leader Arrested: পঞ্চায়েত প্রকল্পে কাটমানি নেওয়া, বিজেপি কর্মীদের মারধর, ভূরি ভূরি অভিযোগে গ্রেফতার TMC নেতা